মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড, চট্টগ্রাম সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ ২ আসামীকে আটক করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৫ মাচ ২০২০) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের এলাকায় গোপন সংবাদ পেয়ে বাসস্ট্যান্ডের সামনে থেকেপুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েন ৫০০ (পাচশত ) পিস ইয়াবাসহ মোঃ ইমরান হোসেন ও মোঃ আল ইমরান নামের ২ আসামী।
আটকৃতদের বাড়ী,ফরিদপুর জেলার,বোয়ালমারী উপজেলার,পশ্চিম পাড়ার,পশ্চিম চরবর্নি গ্রামের মোঃ মিজানুর রহমানের (প্রঃলাল্টু মোল্লা) ছেলে মোঃ ইমরান হোসেন (২৫) ও অপর আরেক আসামী বাড়ী মাগুরা জেলার,সদর উপজেলার,মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের ছেলে মোঃ আল ইমরান (২৮) বলে জানাযায়।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহাবুব আলম জানান,গোপন খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০০পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করা হয়েছে। আটকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৫ মার্চ ২০২০/টিএ
