নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া;  করোনায় থেমে আছে বিশ্ব, থেমে গেছে দেশ ও দেশের অর্থনীতির চাকা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশের সচল অর্থনীতির চাকা আজ অচল।  দেশের প্রায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করেছে ভাইরাসটি। করোনার এই প্রকোপে দেশের জরুরী সেবা বাদে সব বন্ধ। কর্মহীন  কোটি শ্রমজীবী সাধারণ মানুষ যাদের অধিকাংশই দিন আনে দিন খায়।  দেশজুড়ে করোনা এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার দুস্থ্য অসহায় মানুষের জন্য কলেজ শিক্ষার্থী মো. মসলেম উদ্দিন সীমিত সামর্থ নিয়েই সহযোগিতার হাত বাড়িয়েছেন কর্মহীন অসহায়দের মাঝে।

কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র মোঃ মসলেম উদ্দিন। তিনি তার নিজ এলাকাতে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী, আটা, জরুরী ঔষধ ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা ও সরকারের দেয়া আদেশ মেনে চলার কথা বলে বেড়াচ্ছেন সবার মাঝে। ঘরে বসে নামাজ পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান। এবং সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তাদেরকে এই অবস্থায় অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।

প্রসঙ্গত মোঃ মসলেম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বস্তিপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের পুত্র।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।