আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলার সুজানগর উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (০৩ মে ২০২০) সকালে কৃষক দের কাছ থেকে গম সংগ্রহের এ কার্যক্রম উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ
