:খুলনা বিভাগের শ্রেষ্ঠ কাব শিক্ষক জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে কুষ্টিয়ার খোকসা শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম। ২০২০ সালে সদ্য সমাপ্ত মৌচাকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কাব দল হিসাবে স্বপ্ন-২ সেরাদের সেরা দল বলে পুরস্কৃত হলো।
আজ রবিবার দুপুরে শ্রেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ সদস্যের টিম খোকসা উপজেলা পৌঁছালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম খান তাদেরকে বরণ করেন।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোরাব আলী ও জানি পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও দলীয়ভাবে শোমসপুর উচ্চ বিদ্যালয়ের দল সেরাদের সেরা হিসাবে পাঁচটি ইভেন্টের চারটিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
এ কাব দলটি আগামীতে আরও ভাল করে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার পাওয়ার আশায় সকলের দোয়া প্রার্থী।
