জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার সৈয়দপুরেও সারাদেশের ন্যায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) উপজেলার রবিবার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ভোটার। এই তিন শ্রেণির শিক্ষার্থী ভোটাররা তাদের কেবিনেটের সাতজন প্রতিনিধিকে নির্বাচিত করবে। এর মধ্যে প্রতি শ্রেণি থেকে দুইজন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচিত বলে বিবেচিত হবেন। প্রতিজন ভোটার সাতজন প্রার্থীকে ভোট দিতে পারবেন।
নির্বাচিত স্টুডেন্ট কেবিনেট সদস্যদের বিষয়ে কথা হয় সৈয়দপুর বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছের সঙ্গে। তিনি জানান, নির্বাচিত কেবিনেট সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের বাগান পরিচর্চা, সম্পদের দেখভাল, লাইব্রেরী, সুপেয় পানি পানে সচেতনতা বৃদ্ধি, ক্ষুদে ডাক্তার, স্কাউটিং, শ্রেণিকক্ষ নিরাপত্তাসহ বিদ্যালয়ের সার্বিক কাজে সহযোগিতা প্রদান করাই স্টুডেন্ট কেবিনেট সদস্যদের কাজ। তিনি আরো জানান এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, নির্বাচন কমিশনার ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নির্বাচন বিষয়ে মন্তব্য জানতে কথা হয় বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুকের সঙ্গে। তিনি জানান বর্তমান সরকারের গৃহিত এ কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ পাবে। যা তাদের ভবিষ্যৎ জীবন ও দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। (ছবি আছে)
আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিএম
