আলমগীর হোসেন প্লাবন (সোনারগাঁ) নারায়ণগঞ্জ সংবাদদাতা;  জেলার বন্দর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুর খবর পেয়ে সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ (লালাপাড়া) গ্রামের সামসুল আলম (সাফা) এর স্ত্রী আফিয়া বেগম (৫০) ও বাড়িমজলিশ গ্রামের বাবুলের স্ত্রী নাজমা বেগম (৪৭) ঐ করোনা ভাইরাসে আক্রান্ত মৃত মহিলা কে দেখতে যান এবং করোনা আক্রান্ত মৃত মহিলার লাশের গোসল করান বলে অভিযেগ এলকাবাসীর । এ খবর বাড়িমজলিশ ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

একটি বিশস্ত সুত্র জানায়, সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ (লালাপাড়া) গ্রামের সামসুল আলম (সাফা) এর স্ত্রী আফিয়া বেগম ও বাড়িমজলিশ গ্রামের বাবুলের স্ত্রী নাজমা বেগম বন্দর এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত মৃত মহিলা কে দেখতে যান এবং করোনা আক্রান্ত মৃত মহিলার লাশের গোসল করান । এ খবর বাড়িমজলিশ ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাড়িমজলিশ ও আশেপাশের এলাকা লক ডাউন করতে প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।

ইতিমধ্যে ভয়ে আশেপাশের দুই তিন গ্রামবাসী রাস্তা ঘাটে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।  বাড়িমজলিশ গ্রামের মো: জামান প্রধান ও মোগরাপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবিনা আক্তার ঐ দুই পরিবারের লোকজন কে ঘর থেকে বাহির হতে নিষেধ করেছেন এবং ঐ দুই পরিবার তাদের কথা না শুনলে প্রশাসন কে জানাতে বাধ্য হবেন, বলে জানিয়ে আসেন।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।