আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় সোনারগাঁ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০) সকালে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ডিউটি করছিলেন। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাসীকালে পেছন দিক থেকে আসাে আরো একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পুলিশ সদস্য মামুন ও নওশেদুর রহমান আহত হয়। আহতদের আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ধাক্কা দেওয়া পিকআপভ্যানটিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি
