আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ের বারদি ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আবুল বাশার ও মুকবুল হোসেন নামের দুই জমের মৃত্যু হয়েছে।
- আজ মঙ্গলবার (০২ জুন ২০২০) সকালে বড় আলমদী ও দুপুরে দৈলেরদী গ্রামের মৃত্যু বরণ করেন।
এলাকাবাসী জানান, উপজেলা বারদি ইউনিয়নে দলরদী গ্রামের মৃত আসন আলীর ছেলে মুকবুল হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সে জন্য তিনি করোনার নমুনা পরিক্ষা করেন। কিন্তু রির্পোট এখনো আসেনি। মঙ্গলবার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে দুপুরের দিকে মারা যান।
- অপরদিকে, বারদী ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬০)কিছুদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।মঙ্গলবার(০২জুন) দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।
স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন টিম লিডার মোঃ সানাউল্লাহ বেপারী, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আলী আকবর, মোঃ গুলজার হোসেন, মাওলানা আবুল কালাম। মোহাম্মদ নাজমুল প্রধান,মোঃ জাকারিয়া, শাকিল আহমেদ,জান্নাত হোসেন এবং জুয়েল খান প্রমুখ।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
