আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সংক্রামিত ব্যক্তি পুর্ণ বয়স্ক পুরুষ। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ৩৪। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোগরাপাড়া ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ৩ জন।
উল্লেখ্য,সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের প্রথম করোনা রোগী আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
সোমবার(৪ মে) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সোনারগাঁয়ে ক্রমান্বয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দু’জন মারা গেছেন।বর্তমানে সোনারগাঁ উপজেলার মধ্যে সবচেয়ে বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়ন বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এছাড়াও কাঁচপুর ও মোগরাপাড়া ইউনিয়নে তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। সোনারগাঁ পৌর এলাকায় ২ জন। তবে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে একজন করে মারা গেছেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আশঙ্কাজনকভাবে সোনারগাঁয়ে করোনা রোগী বাড়ছে।এটা উদ্বেগের বিষয়, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ
