আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে। তাদের মধ্যে তিন জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন প্রাপ্ত বয়স্ক মহিলা। এ নিয়ে সোনারগাঁয়ে ১৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকায় ১জন পুরুষ, ২ জন পুরুষ কাঁচপুর ইউনিয়নের সোনাপুর ও একজন মহিলা জামপুর ইউনিয়নের ব্রাম্মণবাওগা গ্রামে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শুক্রবার (২২মে ২০২০) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৪ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১৩০ জন, সুস্থ হয়েছেন ৪৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২২ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জনে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট/২২ মে ২০২০/পিবিএ
