ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান।
- আজ মঙ্গলবার (০২ জুন ২০২০) সকালে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী।
আলী আশরাফ খান, তার স্ত্রী, পুত্র-পুত্রবধূ এবং বাসার গৃহকর্মীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রয়াত বিমানের সাবেক পাইলট আলী আশরাফ খান প্রায় ৩৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে চাকরি করে অবসর জীবনযাপন করছিলেন।
- তিনি বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ছিলেন। কর্মময় জীবনে আলী আশরাফ খান বিমানের ডিসি-১০, এয়ারবাস ৩১০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর’র পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলী আশরাফ খান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
