নিজস্ব সংবাদদাতা, নাটোর; জেলার পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২০) বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার দয়রামপুর মোটরসাইকেল দুর্ঘটনায় সোহানুর রহমান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। সে বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকার আব্দুল লতিফ কাজীর ছেলে ও দয়ারামপুর শহীদ জিয়াউর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।
বিকেলে দয়ারামপুর থেকে বাড়িতে ফিরছিল সোহানুর। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত সোহানুর রহমান কেউদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্যদিকে, নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ২ আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, রাজশাহীর আব্দুস সামাদের পুত্র গোলাম নবী তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে চন্দ্রকোলা এলাকায়। সেখান থেকে আব্দুস ছাত্তারের ছলে ফয়সালের (শালার) সাথে মোটরসাইকেল নিয়ে নাটোর বাজারে বেড়াতে আসে তারা। সন্ধ্যায় শহরের বনবেলঘড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে ট্রাকে চাপা দেয়। এ সময় গোলাম নবী ও ফয়সালকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন
আমাদের বাণী ডট কম/২১ ফেব্রুয়ারি ২০২০/বিএম
