মোঃ জাহিদুর রহমান তারিক,  ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলা জুড়ে হঠাৎ করে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। কুয়াশার কারণে কয়েক হাত দুরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সকাল থেকে দেখা মেলেনি সুর্যের। কুশায়ার কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে তাপমাত্রা।

সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। মাঠ ঘাটে কাজ করছেন কৃষকেরা।

তবে কুয়াশার কারণে গম, ছোলা, মশুরীসহ ফসলের ক্ষতি হবে বলে আশংখা করছেন চাষীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।