ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন খুলনার চিকিৎসক ডা. আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় তাকে। আজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি ঢাকায় পৌঁছায়। উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্সের চিকিৎসক আবদুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের জানান, ডা. আবদুল কাদেরকে ঢাকায় পাঠানোর জন্য মেডিক্যাল বোর্ড সুপারিশ করে। তাদের সুপারিশ পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলে তারা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের  মধ্যে  ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।