আগামী বছরের জানুয়ারিতে প্রকাশ করা হতে পারে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। সম্প্রতি এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন একটি গণমাধ্যমে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে কথা বলতে মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকেই এরকম ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, ১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৫ জানুয়ারির পর যেকোনো সময়। এর পরপরই ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৫তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলছে। গত ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হলো ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।