ভৌগোলিক কারণে দেশের যেসব প্রাথমিক বিদ্যালয়ে সহসা বিদ্যুৎ সংযোগ দেওয়া কোনভাবেই সম্ভব হবে না এমন ১৭০০ বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার।
মঙ্গলবার (২৯ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর ওপর সভায় তিনি গুরুত্বারোপ করেন। যথাযথ সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে প্রতিমন্ত্রী প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন। এছাড়া চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম -আল-হোসেন উপস্থিত ছিলেন।
