জেলা উপজেলা আওয়ামী লীগের স্রোত থেকে যারা বিচ্যুত হয় তারা আর আমি লীগ করার অধিকার রাখে না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে রাতের জন্মদিনের কেক খায় তাদের আর আওয়ামীলীগে জায়গা হবে না। ঐক্যবদ্ধ সুশৃংখল আওয়ামী লীগ থেকে যারা বিচ্যুতি হয়েছে তারা আর কখনোই আওয়ামীলীগ করতে পারবে না। ঐক্যবদ্ধ সুশৃংখল আওয়ামী লীগ কখনোবঙ্গবন্ধুর আদর্শের বিচ্যুত হয় না। আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা যদি ঐক্যবদদ্ধ থাকতে পারি কোন অবস্থায় বিএনপি-জামাতের একটি আসনও পাবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকের এই প্রতিবাদ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে আপনাদের উপস্থিতিতে। জেলার নেতৃবৃন্দ আপনাদের কাছে আজকে ওয়াদাবদ্ধ আপনাদের বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ভয় নাই ইতিপূর্বেও ছিল না পরবর্তীতে থাকবে না। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আরিফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বুধবার বিকালে উপজেলার বাস স্ট্যান্ড পৌর মুক্তমঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ।

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, সাবেক ছাত্রলীগনেতা ও কুষ্টিয়া জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট আকরাম হোসেন দুলাল, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধোকড়াকোল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবু তালেব, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাকন ও পৌর ৮ নং ওযার্ড আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

একুশে আগস্ট এর প্রতিবাদ সমাবেশে পরের জনসমুদ্রে পরিণত হয়ে জনসমাবেশের পরিণত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ড্রাইভার লীগ,মাহেন্দ্রো সমিতিলীগ এর শত শত নেতাকর্মীরা বিকেল থেকে জড়ো হয়ে খোকসা বাসস্ট্যান্ডে জনসমুদ্রে পরিণত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।