নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  দেশে আজ রবিবার (০৩ মে ২০২০) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের আরও ১১৩ জন সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে গত ৭২ ঘন্টায় পুলিশ সদস্যদের করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৪ জন  এবং মোট আক্রান্তের সংখ্যা ৮৫৪ জনে দাঁড়াল। মৃত্যুবরণ করেছেন ৫ জন।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, কোভিড -১৯ আক্রান্ত হয়ে আইন প্রয়োগকারী সংস্থার পাঁচ সদস্য মারা গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সবচেয়ে বেশি করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড করেছে। ডিএমপির মোট ৪৪৯ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত।

বর্তমানে ১২৫০ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ৩১৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৫৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।