‌‌‌‌ভর্তিকৃত পিটিআই থেকে বদলি হতে চাইলে ছাড়পত্রের প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি , বাংলাদেশ ডিপিএড বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, বদলিকৃতদের মধ্যে যারা ভর্তিকৃত পিটিআইতে সংস্থাপন ফি প্রদান করেছেন, তারা ভর্তিকৃত পিটিআই থেকে ফি ফেরত নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত পিটিআইয়ে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ভর্তিকৃত পিটিআই থেকে ছাড়পত্র গ্রহণের প্রয়োজন নেই।

নোটিশে আরো বলা হয়, যারা সংস্থাপন ফি জমা দেননি তারা ৩১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত পিটিআইয়ে ফি জমাসহ যোগাযোগ করতে হবে।

পিটিআই থেকে বদলি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।