সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা;  চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে উম্মে বীণা খায়রুন বারিয়া গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

  • চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বারিয়া  এ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ। বারিয়া প্রাথমিক সমাপনী ও জেএসসিতে জিপিএ-৫ কৃতকার্য হয়ে প্রাথমিক ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

বারিয়ার পিতা- মো. দেলোয়ার হোসেন ছেংগারচর বাজারের বারিয়া ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী, মাতা- মাহমুদা বেগম নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার কড়ইকান্দি গ্রামে।

  • পড়ালেখা করে যেভাবে জিপিএ-৫ পেয়েছি, ভালো মানুষ হয়ে সেভাবে সমাজের কাছ থেকে জিপিএ-৫ পেতে চাই এভাবে তার অনুভূতি ব্যক্ত করে উম্মে বীণা খায়রুন বারিয়া। সে এ ভালো ফলাফলের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। সে সবার দোয়া প্রার্থী।

আমাদের বাণী ডট কম/০১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।