উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার সেই অন্তঃসত্ত্বা ইতি খানম অবশেষে অবশেষে স্বামীর বাড়িতে তাঁর আশ্রয় হয়েছে। জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের সেই অন্তঃসত্ত্বা ইতি খানম অবশেষে আশ্রয় খুঁজে পেয়েছে।
আজ সোমবার (০৮ জুন ২০২০) দুপুরে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে স্বামীর বাড়িতে তুলে দিয়ে আসেন।
ইতি খানম (২০) উপজেলার ইতনা গ্রামের কাজী হারুন অর রশিদের মেয়ে এবং একই গ্রামের বাসিন্দা তিতাস কাজীর স্ত্রী
। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ইতি আট মাসের অন্তঃসত্ত্বা, তাকে একজন মহিলা গ্রাম চৌকিদার দেখভাল করবে এবং একজন পুরুষ চৌকিদার তাঁর খোঁজ খবর রাখবে। পুলিশ কিছু খাদ্যসামগ্রী দিয়ে এসেছে। স্থানীয় চেয়ারম্যান আপাতত তাঁর বাজার খরচ দেবেন। এ ছাড়া যেকোনো বিপদে তিনি ইতির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সন্তান প্রসবের সময়ে সব খরচ সাংসদ বহন করবেন বলে তিনি জানিয়েছেন।
জানা গেছে, গত ১জুন স্বামী তিতাস কাজী নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ইতি খানমকে। অচেতন হয়ে রাস্তায় পড়ে ছিলেন । আশপাশের লোকজন পুলিশকে ৯৯৯ এর মাধ্যমে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর স্বামীসহ ম্বশুর বাড়ি ও বাবার বাড়ির কেউ খোঁজ নেয়নি। ঘটনার দিন থেকে তাঁর স্বামী ফোন বন্ধ করে পালিয়েছে। ইতি স্বামীর বিরুদ্ধে মামলা করতে রাজি নয় বরং সংসার করতে চাই। তাই তাঁর ইচ্ছায় সোমবার বিকালে স্বামীর বাড়ি ইতনাতে ইতিকে তুলে দেওয়া হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৮ জুন ২০২০/সিসিপি
