মোঃ মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) কুড়িগ্রাম সংবাদদাতা; পাঁচ টাকার একটি গুটি, যদি লাইগা যায় তাহলে পাওয়া যাবে দুটি/চারটি/দশটি পর্যন্ত সিদ্ধ ডিম। এই অভিনব কায়দায় গুটির মাধ্যমে এভাবে জুয়া খেলার সময় জেলার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাত জুয়াড়িকে পুলিশ হাতেনাতে আটক করেছে। সাত জুয়াড়ির বিরুদ্ধে জয়া আইনে মামলা দায়ের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব নাগদাহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু হোসেন (৫০), মধ্য নাগদাহ গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল ছালাম (৪০), নওদাবস গ্রামের রতি চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (২৯) একই গ্রামের কাছু মামুদের ছেলে আজিজুল হক (৩৫), চর বড়লই গ্রামের আছকার আলীর ছেলে মোজাম্মেল হক (২৩), নজর মামুদ গ্রামের দুখু সরদারের ছেলে ভোলা সরদার (৪০) ও পার্শবর্তি নাগেশ্বরী উপজেলার সোনাই খামার গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৩)

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২০) রাতে উপজেলার খড়িবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে আবু হোসেন শতাধিক সিদ্ধ ডিম ও কলসের মধ্যে গুটি নিয়ে খড়িবাড়ী বাজারে জুয়া খেলা শুরু করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়ার মালিকসহ সাত জনকে আটক করে। এ সময় কাঠের গুটিসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৬ মার্চ ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।