নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকপে ও এই ভাইরাসের কারণে দু:স্থ মানুষদের সাহায্যের জন্য দেশে এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যার যতটুকু সম্পদই থাক না কেন হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসছে অতিতের মত খেটে খাওয়া মানুষের পাশে।
করোনা প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। এ বিপদে দুঃস্থদের সহযোগিতায় সরকারি অনুদানের পাশাপাশি নিজের এক বছরের বেতন দান করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষিকা ফারজানা শারমিন বিউটি।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) ফারজানা শারমিন বিউটি তাঁর স্বামী উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রাধাকানাই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদারকে সঙ্গে নিয়ে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি তাঁর এক বছরের বেতনের টাকা উৎসর্গ করার ঘোষণা দেন।
এর আগে কলেজের প্রভাষক পদের অংশের বেতনের টাকা থেকে উপজেলার কুশমাইল ও পুটিজানা ইউনিয়নের ৬০০ হতদরিদ্র রিকশা ভ্যানচালক ও নারী-পুরুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এদিকে করোন ভাইরাসের কারণে দু:স্থ মানুষদের সাহায্যের জন্য প্রাথমিক শিক্ষকদের বৈশাখী ভাতার প্রাপ্ত অংশের ২০% অর্থ সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) এর হিসাবের অনুকূলে জমাদান করে জমা রশিদসহ প্রতিবেদন জরুরিভিত্তিতে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মূল বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ের (চবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক। অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুদিনের বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামতের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
