বরিশালের আগৈলঝাড়ায় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা অভিযোগ দায়ের করে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রতিকান্ত হালদার দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী সুশীল হালদারসহ বেশ কয়েকটি পরিবারকে জায়গাজমি সংক্রান্ত বিরোধের বানোয়াট মিথ্যা একাধিক অভিযোগ থানা ও আদালতে মামলা দায়ের করে হয়রানি করে আসছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সুশীল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, গাছপালা ভাংচুর, সীমানার বেড়া উত্তোলনসহ থানায় বিভিন্ন অভিযোগে লিখিত আবেদন করে।
এঘটনায় পুলিশ সরেজমিন গিয়ে অভিযোগের কোন সত্যতা খুঁজে পায়নি বলে জানান ভুক্তভোগী সুশীল হালদার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক শ্রেণি-পেশার মানুষ জানান, রতিকান্ত’র বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে পারে এমন আতঙ্ক রয়েছে তাদের মধ্যে।
