বগুড়ার শেরপুরে ইয়াবাসহ তরিকুল ইসলাম (৩৬) নামের সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া এলাকা থেকে কলেজরো এলাকার আব্দুল লতিফের ছেলে তরিকুল ইসলামকে শেরপুর থানার এসআই আতোয়ার ও এএসআই সবুজ গ্রেফতার করে।

জানা গেছে, দীর্ঘ দিন যাবত তরিকুল তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এরপর তরিকুলের দেহ তল্লাশি করে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।