নিজস্ব সংবাদদাতা, বরগুনা;  জেলার তালতলী উপজেলায় করোনা ভাইরাসের কর্মহীন এক দিনমজুরের মেয়েকে  খাদ্য সহায়তার কথা বলেবাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার খান নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার (০৬ এপ্রিল ২০২০) বিকাল পাঁচ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের পূর্ব বাদুরগাছায় এই ঘটনা ঘটে।  অভিযুক্ত আনোয়ার খান তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে উপজেলার শারিকখালী ইউনিয়নের পূর্ব বাদুরগাছা এলাকার সেই দিনমজুর বেকার হয়ে পড়েন। এতে খাদ্য সংকটে পড়ে পরিবার। গত সোমবার ৬ এপ্রিল সোবহান তার পরিবারের নাম সরকারি সহায়তার খাতায় তালিকাভুক্ত করার জন্য ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার খানের কাছে যান। আনোয়ার খান সেই সময় তার মেয়েকে ভোটার আইডি কার্ড নিয়ে আসতে বলেন। পরদিন গতকাল মঙ্গলবার  (০৭ এপ্রিল ২০২০)  বিকেল ৫টার দিকে সেই দিনমজুরের বিবাহিত মেয়ে ইউপি সদস্যের বাড়িতে গেলে তিনি তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন; কেরানীগঞ্জে ত্রাণ দেওয়ার নামে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ

এ সময় ঐ মেয়ের স্বামী ইউপি সদস্যর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখে ফেলে। এই ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেওয়া হয় তাকে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ভুক্তভোগী দিনমজুর পরিবারকে মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। পরের দিন মেয়েটির স্বামীকে তুলে নিয়ে যান অভিযুক্ত ইউপি সদস্য।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার খান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এই মেয়ে যাকে স্বামী হিসেবে পরিচয় দেয় সে তার আসল স্বামী না। তাকে তুলে আনা হয়নি বরং ছেলের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখছি এখনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।