কিশোরগঞ্জ সংবাদদাতা; জেলার কটিয়াদীতে নতুন করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ৮ জুনে পাঠানো ১৮টি নমুনার পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়।
- জানা যায়, নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে দুজন শিশু, তিনজন যুবক, তিনজন তরুণী, তিনজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে কটিয়াদী উপজেলায় সর্বমোট ৫১ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ৫১ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন। এ ছাড়া উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
ডাঃ তানভীর হাসান বলেন, উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ করে আক্রান্ত এলাকা লক ডাউন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম
