নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঠ পর্যায়ের পিটিআই, উপজেলা রিসোর্স সেন্টার ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সব প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ ২০২০) এসব প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৬ মার্চ ২০২০/ডিএ
