নিজস্ব সংবাদদাতা, ঢাকা;   করোনাভাইরাসের বিস্তাররোধে ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) বিকেলে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জা‌রি করা হয়েছে।

আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২২ মার্চ এর নির্দেশনার আলোকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার ঘোষিত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির সময়ে সব মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আমাদের বাণী

আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।