অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা;  জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি বাজারের নারুয়া রোডে মোল্লা মার্কেটে শাপলা হোমিও হলের মালিক ডাঃ রামমোহন সরকার এই করোনা ভাইরাসে সংকটের মধ্যে সাধারন রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন।

করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসচ্ছল, হতদরিদ্র ও দুস্থ রোগীদের তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০)  সকালে রোগীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের সময় বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

জানাগেছে, ডাঃ রামমোহন সরকার রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি ২০ বছর ধরে রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন।

এছাড়াও করোনা সংকটের সময়ে তিনি লাভ ক্ষতির হিসাব ভুলে গিয়ে কর্মহীন শ্রমজীবিদেরকে ৩০-৫০% ছাড়ে ওষুধ ও সাধারন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। করোনা সংকটে এপর্যন্ত তিনি কর্মহীন হয়ে পড়া অসচ্ছল, হতদরিদ্র ও দুস্থ ২ শো রোগীকে তিনি বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন।

তার এই মহানুভবতায় কর্মহীন হতদরিদ্র অসহায় রোগীরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।