শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা;  জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া  ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তপক্ষের (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মচারী করোনায় আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) সন্ধায় রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৬ এপ্রিল প্রথম এই ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ২ কর্মচারীর করোনা ধরে পরে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, তার উপজেলায় আজ ৩ জনের করোনা পজিটিভ এসেছে। আজ পর্যন্ত উপজেলার ৭৭ জনের জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এরমধ্যে ৪৯ জনের রিপোর্ট পেয়েছেন। যারমধ্যে ৫ জনের করোনা পজিটিভ। এরা সবাই দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির কর্মচারী। করোনায় আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে আনার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে রাজবাড়ী জেলা পুরো লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রাজবাড়ীতে এখন পর্যন্ত ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্ট পেয়েছেন ৫১৪ জনের। এরমধ্যে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ জন এবং ২ জন আছে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে। এছাড়া দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির আক্রান্ত ২ কর্মী আছে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে।

এদিকে স্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ  তথ্য অনুয়ায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশের মোট ২৯ টি ল্যাবে ৪৯৬৫ টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত  হয়েছেন ৫৬৭  জন এ নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন  সাত হাজার ৬৬৭ জন। মারা গেছেন আরও ৫ জন এনিয়ে মারা গেছে মোট ১৬৮ জন।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।