আলমগীর হোসেন প্লাবন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জামপুর ইউনিয়নের ১,২,ও,৩ নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র স্বজনদের মাঝে বিতরণের জন্য উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো হানিফ,ছগির ভুইয়া গ্যালমান মেম্বার,ইউপি সদস্য সানাউল্লাহ ও সমাজ সেবক আশরাফুলের কাছে বুঝিয়ে দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ রায়হান জয় ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সাংসদ লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপহার সামগ্রীর পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।.

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সদস্য আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাস্টারসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।