আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপি মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন এড. আব্দুর রাজ্জআক খান । সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী মাষ্টার,আলাউদ্দিন মোল্যা,সাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আক্কাস আলী,উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদত হোসেন সাইফুল প্রমুখ বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া করা হয় ।
