রাজবাড়ীর কালুখালী উপজলোর রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সম্মেলনে মেহেদী হাসিনা পারভীন নিলুফা সভাপতি ও নির্মল কুমার সাহা সম্পাদক নির্বাচিত হয়েছে। বাকী দায়িত্বপ্রাপ্তদের নাম কমিটির পরবর্তী সভায় ঘোষনা করা হবে ।

সম্মেলনের ২য় পর্বের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক।  সম্মেলনে রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন ।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ,ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, কালুখালী মুক্তিযোদ্ধা ফজলু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।