কুষ্টিয়ার কুমারখালী মুক্ত দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,মহিলা পরিষদ,নাগরিক পরিষদ, মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ড ও প্রজন্ম-৭১ আয়োজনে গণমোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন,থানার ওসি জাহাঙ্গীর আলম,মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম,নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন,বীরমুক্তিযোদ্ধা বাবু পরিমল কমার বিশ্বাস,নুরুল ইসলাম নুরু,আব্দুল মালেক,চাঁদ আলী,সোলাইমান জোয়ার্দার,আব্দুল মতিন সহ প্রমূখ।
অধ্যাপক মনিরা হোসেন মেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু।এসময় অন্যান্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
