কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রাণী সম্পদ অফিস বন্ধ থাকা অবস্থায় রাত্রি কালীন সময়ের যেকোন ভাগে চুরি সংঘটিত হবার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় সাধারণ জিডি করা হয়েছে।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ২৮ নভেম্বর অফিস বন্ধ করে চলে যাওয়ার পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রবিবার ১ ডিসেম্বর সকালে অফিস খুলে দেখা যায় অফিস কক্ষের ব্যবহৃত জিনিসপত্র বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকার। এবং কম্পিউটারের মনিটর, মাউচ, সিপিইউ ও কিবোর্ড যথাস্থানে নেই।

পরবর্তীতে খোঁজাখুঁজি করে জানালার শিক কাটা দেখা যায়। তাতে ধারনা করা হয় শিক কেটে কম্পিউটার চুরি করে নিয়ে যাবার।

এবিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান যেহেতু এটি সরকারি সম্পত্তি আমরা সকালেই কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছি, ডায়েরি নম্বর ২০।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।