সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠান। বর্তমান প্রজন্মকে বাংলাদেশের মূল স্তম্ভ, মূল শিকড় যাতে ভুলে না যায় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটালইজড চেতনার অংশ হিসেবে প্রতিটি স্কুলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষাপটে যুদ্ধকালীন সময়ের ঘটনার বিবরণ গল্প আকারে বলার যে নির্দেশনা দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় উল্লেখিত স্কুলে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান।

উল্লেখিত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এর মা মমতাজ বেগম, সভাপতি মহিলা পরিষদ, কুমারখালী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু, সভাপতি বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, কুমারখালী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মোঃ আকরাম হোসেন, সভাপতি নাগরিক পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী ছাড়াও উক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।