কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে ১৯/০৭/২০১৯ তারিখ ৯ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ ও বাদী মোছাঃ মেরিনা খাতুনের ভাষ্যমতে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার সাঁওতা গ্রামের আব্দর রহমান শাহের ছেলে মোঃ খোকন হোসেন (৩৪),মোঃ লিটন হোসেন (৩০),আব্দুর জব্বার শাহের ছেলে মহাসিন হোসেন (৩৫),মহব্বত হোসেন (৪০),শফি হোসেন (৩০),নজরুল ইসলাম (৫০),ভিকে শাহের ছেলে রবিন হোসেন (২৮),বাবু হোসেন (৩৬) ও নজরুল শাহের ছেলে আলামিন হোসেন (২৫) সকাল আনুমানিক ৭ টার সময় একত্রিত হয়ে বাদীর বাড়িতে অনাধীকার প্রবেশ করিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় বাদীর স্বামী মোঃ মিজানুর রহমান (৪২) ও দেবর মোঃ ফিরোজ হোসেন (৩৮) মারাত্বক জখম হয়। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সাওতা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
