হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় ও জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ১৯ টি মামলায় ৪২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (০২ মে ২০২০) জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোট ১২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৯ টি মামলায় ১৯ জনকে ৪২,৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ এবং সক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১)(২) ও ২৫(১/২) ধারায় ১৯ টি মামলায় ৪২,৬০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ ও মজুদ রোধ এবং করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন ও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে প্রত্যেক ব্যক্তির জন্য গ্রাম পুলিশ/আনসার নিয়োগ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে জন সাধারণের মাঝে করোনা ভাইরাস বিস্তার রোধে লিফলেট বিতরণ করা হয়। জন স্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ
