হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর উপস্থিতিতে কুষ্টিয়া জেলা প্রশাসক এর নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি উপজেলার অসহায়-দুস্থ এবং মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, তিন কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, এক কেজি লবণ সহ সাবান ও মাস্ক।
জাতীয় পুষ্টি দিবস এ প্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, জাতীয় পুষ্টি দিবস পুষ্টিসম্মত চাউল এবং খাদ্য আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি এটা আমার জন্য বড় আনন্দ। আর করোনা ভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে পালন করা হয়েছে। যেটা পুষ্টিসমৃদ্ধ খাদ্য মানুষ হাতে তুলে দিয়ে আমরা নিজেরাই আনন্দিত হয়েছি এবং উপকারভোগীরাও উপকৃত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ
