নিজস্ব সংবাদদতা, ঝিনাইদহ;  সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলার শৈলকুপায় এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (০৩ মে ২০২০ ) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা-গোবিন্দপুর গ্রামে।

নিহত মুদি দোকানদার ঐ গ্রামের মৃত দলিল উদ্দিণের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য খেলাফত মোল্যার সাথে মুদি দোকানদার জোয়াদ আলীর সামাজিক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে রবিবার সকালে তাকে বেধড়ক মারপিট করা হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। উভয় গ্রুপই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানা গেছে।

নিহতের স্বজনদেড়  অভিযোগ, জোয়াদ আলীর উপর হামলার ইস্যু খুঁজছিলো ইউপি সদস্য খেলাফত। এ বিষয়ে শনিবার রাতে মিটিং করে পরিকল্পনা অনুযায়ী রবিবার ভোর রাতে মুদি দোকানের সামনে মলত্যাগ করে রাখে। জোয়াদ আলী দোকানের সামনে মল দেখে উত্তেজিত হয়ে চেচামেচি শুরু করে। এসময় সামাজিক প্রতিপক্ষ খেলাফত মেম্বারের নেতৃত্বে ওতপেতে থাকা জাফর, হাবিব, ওয়াজেদ, হাফিজ, শরিফুল, জিন্নাহ, ইকরাম, আছালত ও হায়দারসহ ১০-১৫ লোকজন হামলা চালায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।