হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ৫৭ জনে। নতুন শনাক্তকৃত জেলার মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার।
আজ শুক্রবার (২৯ মে ২০২০) সন্ধায় কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়ার নতুন শনাক্তকৃত ১০ জনের মধ্যে কুমারখালী উপজেলার দরবেশপুর ও হাকিমপুরে মোট ২ জন, খোকসা উপজেলার বেতবাড়িয়া, জগলবা ও শোমসপুরে মোট ৩ জন, দৌলতপুর উপজেলার ইসলামপুর, খলিসাকুন্ডি ও আদাবাড়িয়ায় মোট ৪ জন, মিরপুর উপজেলার কাকিলাদহ ১ জন। ১০ জনের মধ্যে আট জন পুরুষ ও দুই জন মহিলা ।
নতুন ১০ জনসহ শনাক্তকৃত ৫৭ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ১৯ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ১০ জন, সদর উপজেলায় ৮ জন, কুমারখালী উপজেলায় ১১ জন ও খোকসা উপজেলায় ৪জন। ৫৭ জনের মধ্যে পুরুষ রোগী ৪৩ ও নারী ১৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন ২৬ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ২৪ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ৯ জন, ভেড়ামারা উপজেলায় ২, মিরপুর উপজেলায় ৪, সদর উপজেলায় ৩ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, খোকসা উপজেলায় ১ জন এবং বহিরাগত ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’ ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৯ মে ২০২০/সিসিপি
