হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই জেলায় এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ১৭৯ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৪০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন ও খুলনাতে ২ জনকে প্রেরণ করা হয়েছে।
আজ বুধবার (১০ জুন ২০২০) সন্ধায় কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম আমাদের বাণী ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ মোট ৩৬১ টি নমুনার (কুষ্টিয়া ২০১, চুয়াডাঙ্গা ৯২, মেহেরপুর ৩৫, ঝিনাইদহ ৩৩) মধ্যে চুয়াডাঙ্গার ৩ জন ও কুষ্টিয়ায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৮ জনের মধ্যে নতুন করে ২৬ ও দুই জনের ফলোআপ পজেটিভ এসেছে। বাকি নমুনা পরীক্ষার ফল গুলো নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন ২৬ জনের মধ্যে জেলা সদর উপজেলায় ১১ জন, ক কুমারখালী উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন ও দৌলতপুর উপজেলায় ৩ জন এবং চুয়াডাঙ্গা জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। ২৬ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী।
সদর উপজেলার আক্রান্ত ১১ জনের ২ জন কালিসংকরপুর এলাকার, ৩ জন বাড়াদির এবং উকিলপাড়া, এ.কে. মুখার্জী রোড, নরেশ লেন, কুমারগাড়া, বড়বাজার এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন করে। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে লাহিনীপাড়ায় ১ জন ও ২ জন শিলাইদহের। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে দক্ষিণ রেলগেটের ১ জন, উপজেলা অফিসের এক জন ও ২ জন নওদাপাড়া, ২ জন বারোমাইল, চাঁদগ্রাম, ১৬ দাগ ও হিরিমদিয়া এক জন করে। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে ফিলিপনগর, হোগলবাড়িয়া ও সোনালী ব্যাংক এলাকার।
নতুন ২৬ জন সহ শনাক্তকৃত ১৭৯ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ২৮ জন, ভেড়ামারা উপজেলায় ৩৩ জন, মিরপুর উপজেলায় ১৫ জন, সদর উপজেলায় ৬৫ জন, কুমারখালী উপজেলায় ২৬ জন ও খোকসা উপজেলায় ১২ জন। এদের মধ্যে পুরুষ রোগী ১৩৩ জন ও নারী ৪৬ জন।
মোট ১৭৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন এবং উপজেলা ভিত্তিক সুস্থ ৩২ জন (দৌলতপুর ১১, ভেড়ামারায় ২, মিরপুরে ৫ জন , সদর উপজেলায় ৪ জন, কুমারখালীয় ৯ জন ও খোকসায় ১ জন) বহিরাগত সুস্থ ২ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’
আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ
