রাজশাহীর বাঘা উপজেলার বাউসা হাইস্কুল মাঠে ফুটবল খেলার সময় খেলোায়ড়দের মাদক থেকে দুরে থাকা ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য শফথ বাক্য পাঠ করিয়েছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।

প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি খেলোয়াড় সহ উপস্থিত সকলকে মাদক থেকে দুরে থাকার আহ্বান করেন। তিনি বলেন খেলাধুলা মানুষকে সকল প্রকার অপকর্মের থেকে বিরত রেখে মনকে সজীব করে তোলে। খেলাধুলার মাধ্যমে আমরা সকল শ্রেণি পেশার মানুষ সকল প্রকার কাজ কর্মের ক্লান্তি দূর করে একটি আনন্দের নিঃশ্বাস গ্রহণ করতে পারি। তাছাড়া খেলাধুলার আমাদের সমাজের তরুন প্রজন্মকে অপরাধমূলক কাজ-কর্ম (বিশেষ করে মাদক) থেকে দূরে রাখতে সহায়তা করে।
বর্তমান সরকার মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে নানা মুখি পদক্ষেপ নিয়েছে তার মধ্যে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

এ সময় উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক সহ স্থানীয় আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

 

আমাদের বাণী/আ-আ-মা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।