“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া খোকসা উপজেলা পাট অফিসের আয়োজনে আদর্শ পাট চাষীদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা রবিবার সকালে হল রুমে অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা উপ-পরিচালক কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জানিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, কুষ্টিয়া জেলা পাট পরিদর্শক সোহরাব হোসেন বিশ্বাস, ভেড়ামারা উপসহকারী পাট অফিসার মোঃ বেলাল হোসেন, কুষ্টিয়া জেলা বিএডিসি কর্মকর্তা আবু বকর খান প্রমুখও।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত আদর্শ ১’শত কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আপনারা সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রান্তিক পর্যায়ের সবচেয়ে বড় পাট উৎপাদনের কারিগর কৃষকদেরকে মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পাট উৎপাদনের জন্য সকল প্রকার পরামর্শ বিএডিসির বীজ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
উন্নত বীজ উৎপাদন করতে পারলে উন্নত পাট অবশ্যই আমাদের দেশে উৎপাদিত হবে বক্তারা বলেন, পাট থেকে তৈরি হচ্ছে পলিথিন পেপার পাট থেকে তৈরি হচ্ছে ঢেউটিন পাট থেকে তৈরি হচ্ছে কাপড় থেকে তৈরি হচ্ছে নানা বিধও আমাদের সংসারের নিত্যপণ্য জিনিসপাতি।
খোকসা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় একদিনের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
