বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি কেন্দ্র কমিটির নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কালেক্টরেট সহকারী সমিতি ( বাকাসস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে সকাল দশটার সময় উপজেলা চত্বরে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান সহ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী আনোয়ার আলী, সিএ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর চৌধুরী সহ সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা সবুজ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সামনেই আলোচনা সভায় তারা বলেন, যে কোন অবস্থায় আমাদের পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণ করতে হবে। সরকারের কর্মকর্তা এবং কর্মচারীদের বৈষম্য দূরীকরণসহ সকল অবস্থার উন্নতি কল্পে নিজেদের জীবনমান উন্নয়নের সকল কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন।

এদিকে দাবির স্বপক্ষে কেন্দ্র কমিটি ঘোষিত বিভিন্ন কর্মসূচির একাত্মতা প্রকাশ করে গত দিনের মতো আজও ( মঙ্গলবার) তারা কর্মবিরতি পালন করছে। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।