কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সোমবার সকালে কুঠিপাড়া গ্রামের চুলার আগুনে পুড়ে গেল তিন পরিবারের সর্বোস্ব।
ক্ষতিগ্রস্তরা হলেন মোহম্মদ মেম্বরের ছেলে প্রবাসী নাসির বিশ্বাস (শোয়ার ঘর), মৃত্যু ইব্রহিীম বিশ্বাসের ছেলে মহম্মদ বিশ্বাস (রান্না ঘর), মৃত্যু ছামেদ আলী বিশ্বাসের ছেলে আজাদ বিশ্বাস (গরুর ঘর) ।
প্রত্যক্ষদর্শী ও খোকসা ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, সোমবার ভোররাতে চুলার আগুনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে রান্নাঘর বাড়ির, প্রতিবেশী বাড়ি এবং আশপাশের বাড়ি সহ মোট তিনটা বাড়ির সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে।এতে গুরুতর আহত হয়েছে একটি ছাগল। খোকসা ফায়ার সার্ভিসের টিম লিডার ইন্দ্রজিৎ বিশ্বাস জানান প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান খান বলেন, ভোর রাতের আগুনে তিনটে বাড়ির পরিবারের সম্পূর্ণ পুড়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আমরা চেষ্টা করছি তাদেরকে কিছু সাহায্য দেওয়ার জন্য। কৃষক পরিবারের সদস্য হওয়ায় মাঠ থেকে উৎপন্ন সকল ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
