হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; উৎপাদন মূল্য থেকে বেশি মূল্যে চাল বিক্রি করার অপরাধে জেলার খোকসা উপজেলায় ৩ চাউল ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২৫ মার্চ ২০২০) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক উপজেলার চরপাড়া গ্রামের মৃত মুনসুর আলী শেখের ছেলে আব্দুল বারীক (৫০) এর এগ্রো ফুড প্রোডাক্ট কে ২০ হাজার টাকা, খোকসা জানিপুর গ্রামের মৃত খোদাবক্স এর ছেলে আব্দুল খালেক জীবন ( ৫৫) কে ১ হাজার ও খোকসা থানাপাড়া মৃত হানিফের ছেলে মোঃ আকরাম হোসেন (৩৫)কে ১ হাজার সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক এ দণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য প্রাণঘাতী করোনা ভাইরাস কে পুজি করে অসাধু ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা চাউলের দাম বৃদ্ধি করায় প্রশাসনের নজরদারিতে আসছে বিষয়টি। কুষ্টিয়া জেলা প্রশাসকের একাধিকবার চাল কল মালিক দের সাথে বৈঠক পর চাউল ব্যবসায়ীদের উপর নজরদারি করতে ও ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারের এই পদক্ষেপ।
ভোক্তা সুরক্ষা আইন এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত সাংবাদিকদের জানান।
আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টিপি
