ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উঠান বৈঠক সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের একতারপুর গ্রামের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুমিন শেখ এর বাড়িতে অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক তথ্য কর্মকর্তা মোছাঃ উম্মে কানিজ ফাতিমা বৃষ্টি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক সোহেল রানা।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মহিলাদের করনীয় বিষয় এবং নারীর ক্ষমতায়নে বিষয়ে একতারপুর গ্রামের নারীরা একত্রিত হয়েছিল মেম্বারের বাড়িতে।
তথ্য আপার উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য সেবা সালমা খাতুন ও শিরিনা খাতুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রামপর্যায়ে প্রতিটা নারী নিজেদের সক্ষমতা অর্জন করতে পারলে প্রতিটা পরিবার সক্ষমতা অর্জন আসবে। এবং নারীর ক্ষমতায়নে আমাদেরকে সুশিক্ষায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রবক্তা হিসেবে কাজ করবে।
আর সেজন্যই বাল্যবিবাহ সন্ত্রাস জঙ্গিবাদ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রতিটা না নারীকে তথ্যপ্রযুক্তিনির্ভর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। উক্ত উঠান বৈঠকে প্রায় অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন।
