জনগনকে ডিটাল সেবাদান এবং দূনীতি ও হয়রানী রোধে ভূমি ব্যবস্থাপনায় সরকার আমুল পরিবর্তন এনে দিয়েছে। জনগন এখন ঘরে বসেই কোন ধরনের দূর্নীতি ও হয়রানী ছাড়াই ডিজিটাল ব্যবস্থায় নাগরিক সেবা নিতে পরবে।
সোমবার দুপুরে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয়ে দেবীদ্বার পৌর ভূমি অফিসে’র নবনির্মীত ভবন উদ্বোধন কালে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ওই বক্তব্য তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার ইসলাম ও মের্সাস এস বন্ধন এন্ড কোং এর ঠিকাদার শান্তি রঞ্জন ভট্রাচার্য, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন সহ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর দেবীদ্বার উপজেলার বাঙ্গুরী ও গুনাইঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছেপারা বাজার পরিদর্শন করেন।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ভূমি সংশ্লিষ্ট বিষয়ে নাগরিক সেবা দানে সরকার নানা কর্মসূচী হাতে নিয়েছেন। ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নাগরিক হয়রানী দূর্নীতি লাঘবে সরকার ইন্টারনেট সেবা সহ নানা সুযোগ সুবিধা প্রদান করেছেন। পুরনো অফিসগুলো সংস্কার ও ভেঙ্গে নতুন করে ভবন নির্মান করা হচ্ছে। তারই অংশ হিসেবে ভূমি মন্ত্রনালয়ের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৯৪ লক্ষ টাকা ব্যয়ে দেবীদ্বার পৌর সভা ভূমি অফিস ও জাফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
